বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম

ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ
নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। উপজেলার বাইশারী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য  প্রার্থীদের নামের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ফিল্ড অফিসার ও বর্তমানে রাজধানীর বিশিষ্ট চাইনিজ রেষ্টুরেন্ট ব্যবসায়ী বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য বাইশারীর উত্তরকুল গ্রামের কৃতি সন্তান
মোঃ শামসুল আলমের নাম আলোচিত হচ্ছে। তিনি উত্তরকুল গ্রামের মরহুম হাজী নুর মোহাম্মদের জ্যেষ্ঠ ছেলে। শামসুল আলম এলাকায় একজন সজ্জন,পরপোকারী, মিষ্টভাষী, সদালপি ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে  অমায়িক ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এ প্রসঙ্গে মোঃ শামসুল আলম বলেন, আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী বাইশারী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত ইউনিয়নে রূপান্তর করবো।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago