যশোরে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ শাপলা খাতুন স্বপ্না (২৮) নামে এক তরুণীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৫ কেজি এফিড্রিন ও ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন এলাকায় চট্টগ্রামগামী একটি বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলক কুমার দে’র নেতৃত্বে একটি দল রাত ৯টার দিকে মনিহার এলাকায় ঈগল পরিবহনের কাউন্টারের সামনে অবস্থান নেয়। এ সময় চট্টগ্রামগামী একটি বাসে তল্লাশি চালানো হলে শাপলা খাতুনের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাসের মালামাল রাখার বক্স থেকে দুটি বস্তা উদ্ধার করা হয়। পরে শুক্রবার উদ্ধার করা বস্তাগুলো খুলে যাচাই-বাছাই শেষে দেখা যায় ভেতরে ১০টি প্যাকেটে মোট ২৫ কেজি এফিড্রিন এবং তিনটি বোতলে ৬ লিটার হাইড্রোক্লোরিক এসিড রয়েছে। এসব রাসায়নিক ব্যবহার করে উচ্চমূল্যের মাদক ‘ক্রিস্টাল আইস’ তৈরি করা হয় বলে জানিয়েছে ডিবি।
আটক শাপলা খাতুন সাতক্ষীরা সদর উপজেলার আকড়া খোলা গ্রামের আখতারুজ্জামানের মেয়ে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সাতক্ষীরার কলারোয়া উপজেলার আজমল হোসেন লাল্টু নামে এক ব্যক্তি ভারত থেকে এসব কাঁচামাল এনে তাকে সরবরাহ করেন। তার দায়িত্ব ছিল এগুলো চট্টগ্রামের অলঙ্কার মোড় এলাকায় পৌঁছে দেওয়া।
জেলা ডিবি পুলিশের উপপরিদর্শক অলোক কুমার দে বলছেন, আটক তরুণী একটি মাদক চক্রের হয়ে কুরিয়ার হিসেবে কাজ করছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক আজমল হোসেন লাল্টুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় শাপলা খাতুন ও পলাতক আজমল হোসেনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…