রাজবাড়ীর পাংশায় মহিলা ইউপি সদস্য নাজমা বেগমের বিরুদ্ধে চাঁদা না পেয়ে বসতবাড়ি ভাংচুর ও বৃদ্ধা কে মারপিটের অভিযোগ

রাজবাড়ীর পাংশায় চাঁদা না পেয়ে মোছা: নাহার বেগম (৭০) নামে এক গৃহবধূকে পিটিয়ে বসতবাড়ি ভাংচুর করেছে মহিলা ইউপি সদস্য।এ ঘটনায় ভুক্তভোগী পরিবার থানায় লিখত অভিযোগ দায়ের করেছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলার সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তা হীনতায় ভুগছে বলে দাবী করেছে।
ভুক্তভোগী মোছা: নাহার বেগম সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী এলাকার আ: সাত্তার শেখ এর স্ত্রী।
অভিযুক্তরা হলেন, সরিষা ইউনিয়নের সংরক্ষিত ইউপি সদস্য মোছা: নাজমা বেগম (৪৫), স্বামী মো: সিহাব শেখ (৫০) ও ছেলে মো: জিহাদ শেখ (১৮)। তারা সরিষা ইউনিয়নের বাজেয়াপ্ত বাগলী এলাকার বাসিন্দা।
অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, পরিবারটি নতুন বাড়ি করার উদ্দেশ্যে গত বছর থেকে সীমানা প্রাচীরের কাজ শুরু করলে অভিযুক্ত মোছা: নাজমা বেগম ও তার ছেলে ভুক্তভোগী পরিবারের কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। সে সময় পরিবারটি চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দেয়। সেই সূত্র ধরে আজ সকালে ভুক্তভোগী মোছা: নাহার বেগম কে মারপিট করে বাড়ি ভাংচুর করে অভিযুক্তরা।
ভুক্তভোগী মোছা: নাহার বেগম বলেন, আজ সকাল ১০ টার দিকে নাজমা বেগম ও তার স্বামী সন্তান আগ্নেয়াস্ত্র নিয়ে আমার বাড়িতে এসে আমাকে মারপিট করে। আমি দৌড়ে পালালে বাড়ি ভাংচুর করে। এসময় তারা বলতে থাকে আমাদের চাঁদা না দিয়ে নতুন বাড়ি করতে পারবি না।আজ তোকে মারলাম এর পর তোমার ছেলেদের মারবো।
এ বিষয়ে অভিযুক্ত মো: নাজমা বেগম বলেন, আজ বৃহস্পতিবার সকালে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে আমার প্রতিবেশী নাহার বেগমের সাথে কথা কাটাকাটি হয়।এসময় তিনি আমার উপর অকথ্য ভাষায় গালাগালি করে। আমার ছেলে ওই কথা শুনে রাগচেক দিতে না পেরে ঘরের জানালার গ্লাস ভেঙে ফেলে। আমি তার ছেলের কাছে ফোন দিয়ে গ্লাস লাগানোর সব খরচ দিতে চাইছি।আমি কিংবা আমার স্বামী সন্তান তাদের কাছে কোন চাঁদা বা টাকা দাবী করে নাই। মারামারির সময় আমাকে কাছে একটা লাঠিও ছিলো না।
এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

1 hour ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

1 hour ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago