বরিশালে হামলা, মারধর ও লুটপাটের মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সি জেলহাজতে

বরিশালে হামলা, মারধর ও লুটপাটের একটি মামলায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১২ মার্চ) বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম শরিয়ত উল্লাহ শুনানি শেষে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্ভু দেবনাথ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ডিঙ্গামানিক এলাকার মৃত রহম আলী হাওলাদারের ছেলে মো. জাফর হাওলাদার গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুনশিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, কোতোয়ালি থানাধীন ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বুখাইনগর বাজারে কবির হাওলাদারের “কবির স্টোর” নামে একটি মুদি দোকান রয়েছে। অভিযুক্তরা বিভিন্ন সময়ে দোকান থেকে বাকিতে পণ্য নিয়ে টাকা পরিশোধ না করে ঘুরাতে থাকে। পরে পাওনা টাকা চাইলে তারা ক্ষিপ্ত হয়ে দোকান মালিককে হুমকি দিতে থাকে।

অভিযোগে বলা হয়, গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখ শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আসামিরা রামদা, দাও, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে দলবদ্ধভাবে বুখাইনগর বাজারে কবির স্টোরে হামলা চালায়। এ সময় দোকান মালিক কবির হাওলাদারকে  গালাগাল ও মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে তাকে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই তানভীর আলমকেও দাও দিয়ে মাথায় কোপ দিয়ে আহত করা হয়।

এ সময় অন্য আসামিরা লোহার রড, পাইপ ও লাঠি দিয়ে দুইজনকে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। তাদের চিৎকারে ঘটনাস্থলে ছুটে আসা রুবিনা নামের এক নারী স্বজনকেও মারধর করা হয় এবং তার শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছে। এছাড়া হামলার সময় দোকানের ক্যাশবাক্সে থাকা প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর আহতদের চিকিৎসা ও আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা শেষে বাদী থানায় মামলা দায়ের করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গত বছরের ২ নভেম্বর বরিশাল কোতোয়ালি মডেল থানায় কবির হাওলাদারের পিতা মো. জাফর হাওলাদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কনটেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সিসহ ৮ জনকে নামীয় আসামি এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ মামলায় বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের জামিনের আবেদন করলে বিচারক নামঞ্জুর করে কন্টেন্ট  ক্রিয়েটর পাভেল মুন্সীকে

জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

বরিশাল প্রতিবেদক

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

42 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

54 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

19 hours ago