কোটচাঁদপুর সাব রেজিস্ট্রারের নাম ভাঙ্গিয়ে মোহরা রবিউল-আনোয়ারের বিরুদ্ধে অফিস খরচের নামে রমরমা ঘুষ বানিজ্যের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে সাব -রেজিস্ট্রি অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের হয়রানী মুলক বক্তব্য ও তথ্য অনুসারে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাব-রেজিস্ট্রার নিজেকে আড়ালে রেখে সাধু সন্ন্যাসী জাহির করে গোপন সমর্থন আর যোগসাজশে মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ারের সহযোগিতায় অফিস খরচের নামে প্রতিটি দলিলে স্থানীয় দলিল লেখকদের মাধ্যমে সর্ব নিন্ম ৫/৬ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে ।

সরজমিন অনুসন্ধানে জানা যায়, এই অফিসের মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ারের স্হানীয় বাসিন্দা হওয়ায় সবার কাছে সু-পরিচিত মুখ এবং তাদের কথায় এই কোটচাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসটিতে শেষ কথা। এই সাব রেজিস্ট্রি অফিসটিতে একের পর এক সাব রেজিস্ট্রার বদল হলেও রবিউল-আনোয়ার দেদারছে অনিয়ম করেও বহাল তবিয়তে রয়েছেন বলে জানা যায়।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়, কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসটিতে একের পর এক সাব রেজিস্ট্রাররা পরিবর্তন হয়ে এসেই তারা রবিউল-আনোয়ারের ঘুষ বাণিজ্যের কারিশমেটিক পদ্ধতির কাছে নতজানু হয়ে গোপনে রবিউল-আনোয়ারকে সমর্থন দিয়ে নকল নবিস এবং দলিল লেখকদের মাধ্যমে অফিস খরচের নাম করে দলিল সেবা গ্রহীতাদের নানান হয়রানীর মাধ্যমে প্রতিদিন লাখ লাখ টাকার ঘুষ গ্রহন করে বলে অসংখ্য অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে রবিউল-আনোয়ার যে রুমে বসে তার পাশের প্রতিটি টেবিলে বসা লোকদের মাধ্যমে প্রতিটি দলিল হিসাব করে নকল নবীস এবং দলিল লেখকদের মাধ্যমে তালিকা করে প্রতিদিন দুপুরের পর থেকে অফিস ছুটি হওয়ার আগ পর্যন্ত ঘুষের টাকা গ্রহণ করে সহকারি রবিউল-আনোয়ার সিন্ডিকেট।

জানা যায়, কোটচাঁদপুর সাব- রেজিস্ট্রি অফিসে ঘুষ ছাড়া যেমন কোনো সেবা মেলে না তেমনি ঘুষেই মিলছে অহরহ জাল দলিলের মতো জগন্য অপরাধ। এই অনৈতিক ঘুষের কারবারেরই হাওয়া হয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকার রাজস্ব। এসব অপকর্মের হোতা হিসেবে অভিযোগের তীর স্বয়ং সাব-রেজিস্ট্রারের দিকে হলেও ঘুষ বাণিজ্যের সব কিছু সামলান অফিসের মোহরা রবিউল-আনোয়ার সিন্ডিকেট। রবিউল-আনোয়ারের বিষয়ে অনুসন্ধানে জানা যায়, তারা বছরের পর বছর  সাব রেজিস্ট্রি অফিসে দাপটের সাথে অনিয়ম আর ঘুষ বাণিজ্যের মুল সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছেন। এই রবিউল-আনোয়ার গত বেশ কয়েক বছরে রেজিস্ট্রি অফিসে চাকুরীর সুবাদে কোটচাঁদপুর ঝিনাইদহ এলাকায় তারা স্ত্রীর নামে বেনামে একাধিক জায়গা জমি সহ বাড়ি গড়ে তুলেছেন।  চড়েন প্রাইভেটকারে। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, জাল-জালিয়াতির আশ্রয় নিয়ে জমি, প্লট রেজিস্ট্রি করে দিয়ে কোটি টাকার মালিক বনে গেছেন এই রবিউল-আনোয়ার। স্হানীদের ভাষ্যমতে সাব রেজিস্ট্রি অফিসের একজন অফিস মোহরার মাসিক বেতন কত?  এছাড়াও রবিউল-আনোয়ারের সহযোগিতায় সাব রেজিস্ট্রারের মাধ্যমে ভূমি কর্মকর্তাদের নাম, সিল ও স্বাক্ষর ব্যবহার করে ভুয়া কাগজ তৈরি করার পর জমির শ্রেণি পরিবর্তনের মাধ্যমে দলিল করে দেওয়ার অভিযোগ রয়েছে । এতে কিছু অসাধু দলিল লেখকও তাদেরকে সহযোগিতা করে থাকেন বলে অনুসন্ধানে জানা যায়।

সরজমিনে অনুসন্ধানে জানা যায়,কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রি অফিসের মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ার দলিল লেখকদের মাধ্যমে দলিল করতে সেবা নিতে আসা গ্রাহকদের কাছ থেকে অফিস খরচের নামে মাসে কোটি টাকা ঘুষ বাণিজ্য চালিয়ে যাচ্ছেন এমনটাই নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন দলিল লেখক জানান। দলিল লেখকরা জানান, অফিস খরচ ছাড়া একটা ফাইলও সই করে না সাব রেজিস্ট্রার। দিনে কয়টা দলিল রেজিস্ট্রি হয় প্রতিদিন বিকালে প্রতিটা দলিল হিসাব করে মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ারেের নিকট অফিস খরচের নামে টাকা দিতে হয় দলিল লেখকদের বলে জানা যায়। দলিল লেখকরা জানান, এই মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ারের ঘুষ বাণিজ্যের কাছে অসহায় তারা। মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ার টাকা ছাড়া তিনি কিছুই বুঝেন না এবং কোটচাঁদপুর সাব – রেজিস্ট্রি অফিসের সাব – রেজিস্ট্রারের পর মোহরা রবিউল ও টিসি মোহরা আনোয়ারের কথায় শেষ কথা বলে জানা যায়।

এই সমস্ত অভিযোগের বিষয়ে জানতে রবিউল ও আনোয়ারের ব্যাবহৃত মোবাইলে একাধিক বার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। আর কোটচাঁদপুর সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলামের নাম্বারে কল দেওয়া হলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য ও জানা যায়নি।

তাদের এই অফিস খরচ নামক ঘুষ বানিজ্যের হাত থেকে রক্ষা পেতে ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত এমপি অধ্যাপক মতিয়ার রহমানের হস্তক্ষেপ কামনা করেছে কোটচাঁদপুরের আপামর জনতা৷

(কোটচাঁদপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম আর ঘুষ বাণিজ্যের বিষয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে আরো বিস্তারিত পরের সংখ্যায় ধারাবাহিক ভাবে প্রকাশ করা হবে।)

 

 

ঝিনাইদহ প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago