বরিশালে বিচারক সম্পর্কে অবমানানকর মন্তব্যের ঘটনায় হাইকোর্টে ১০আইনজীবীর নিঃশর্ত ক্ষমা প্রার্থনা

বরিশালে আদালতের এজলাসে ঢুকে হট্টগোল, বেঞ্চে ধাক্কাধাক্কি ও ভাঙচুর এবং বিচারক সম্পর্কে অবমানানকর মন্তব্যের ঘটনায় আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ সমিতির ১০ আইনজীবী নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। তাঁদের নিঃশর্ত ক্ষমার আবেদন গ্রহণ করে হাইকোর্ট এ-সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দিয়েছেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

অপর ৯ আইনজীবী হলেন সমিতির সম্পাদক মির্জা রিয়াজুল ইসলাম, আইনজীবী আবুল কালাম আজাদ (জেলা পিপি), নাজিম উদ্দিন পান্না (মহানগর পিপি), আইনজীবী মহসিন মন্টু, মিজানুর রহমান, আবদুল বারেক, আবদুল মালেক, সাঈদ ও হাফিজ খান বাবু।

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস রাজনৈতিক মামলায় আদালতে আত্মসমর্পন করে জামিন পাওয়ায় গত ২৪ ফেব্রুয়ারি বরিশাল অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলার সময় একদল আইনজীবী আদালতকক্ষে হট্টগোল ও বিশৃঙ্খল আচরণ করেন। তাঁরা দায়িত্বরত বিচারকের প্রতি অসদাচরণ করেন। আদালতে ভাঙচুর বিষয়ে অবহিত করতে ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বরিশাল মহানগর দায়রা জজের মাধ্যমে গত ২৪ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল বরাবর আবেদন দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই আবেদন এবং এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদন হাইকোর্টে উপস্থাপন করা হয়।

বিষয়টি উপস্থাপনের পর গত ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ১০ আইনজীবীর প্রতি স্বতঃপ্রণোদিত হয়ে আদালত অবমাননার রুল দেন। রুলে কেন তাঁদের বিরুদ্ধে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে না এবং আদালত অবমাননার জন্য কেন শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। ১০ দিনের মধ্যে তাঁদের রুলের জবাব দিতে বলা হয়। পরবর্তী আদেশের জন্য ১১ মার্চ দিন রাখা হয়। এর ধারাবাহিকতায় বুধবার বিষয়টি হাইকোর্টে ওঠে।

সে অনুযায়ী ১০ আইনজীবী আদালতে উপস্থিত হন। তাঁদের পক্ষে আইনজীবী গাজী কামরুল ইসলাম ও আনিসুর রহমান রায়হান শুনানিতে ছিলেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন মো. হানিফ।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান  বলেন, যাঁদের প্রতি আদালত অবমননার রুল ইস্যু হয়েছিল, তাঁরা সবাই আদালতে হাজির হন এবং নিঃশর্ত ক্ষমা প্রর্থনা করেন। ক্ষমা প্রার্থনার আবেদন গ্রহণ করে হাইকোর্ট রুল নিষ্পত্তি করে দিয়েছেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, সে জন্য তাঁদের সতর্ক করে দিয়েছেন।

১০ আইনজীবীর অন্যতম আইনজীবী আনিসুর রহমান রায়হান জানান, নিঃশর্ত ক্ষমা চাওয়া হয়। আবেদন মঞ্জুর করে বিষয়টি নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট। ফলে তারা অব্যাহতি পেলেন।

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

10 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago