মরণঘাতী ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে বাঁচতে সবাইকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বিশেষ ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ইতোমধ্যে মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবাই সচেতন হলে এ ধরনের রোগ থেকে নিজেদের রক্ষা করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড় থেকেই মানুষ ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়। তাই আগে থেকেই প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
তিনি জানান, সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে এই রোগ কোনো নির্দিষ্ট মৌসুমে সীমাবদ্ধ নেই; বছরের যেকোনো সময়ই ডেঙ্গুর ঝুঁকি থাকতে পারে। পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায় এবং মাত্র তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, ড্রেন, ডোবা ও নর্দমার মতো স্থানে পানি জমে থাকা বন্ধ করা এবং নিয়মিত পরিষ্কার রাখা মশার প্রজনন নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়। পাশাপাশি ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার বা বাসার ছাদে যেন পানি জমে না থাকে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সরকার আগামী ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করবে বলেও জানান তিনি। এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদেরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, প্রতিটি এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা যেন জনগণকে সঙ্গে নিয়ে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন। নিয়মিত এ ধরনের উদ্যোগ চালু থাকলে ভবিষ্যতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।
ভিডিও বার্তার শেষাংশে প্রধানমন্ত্রী বলেন, সরকারের স্বাস্থ্যনীতির মূল বার্তা প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই কোথাও যেন ময়লা বা জমে থাকা পানি না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার
আহ্বান জানান তিনি।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…