মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কায় ভারতের কাছে সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।
বুধবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে এক সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।
বৈঠক শেষে হাইকমিশনার জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত জ্বালানি সহায়তার একটি আনুষ্ঠানিক আবেদনপত্র বা চিঠি তিনি গ্রহণ করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে তিনি দ্রুত ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।
প্রণয় ভার্মা আরও বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুই দেশের সম্পর্ক অত্যন্ত মজবুত। বর্তমানে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং পাইপলাইনের মাধ্যমে এই সহযোগিতা চলমান রয়েছে। বিদ্যমান এই সম্পর্ককে কীভাবে আরও শক্তিশালী ও কার্যকর করা যায়, তা নিয়েই মূলত মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…