ভোলার তজুমদ্দিন উপজেলাতে চাঁদা না দেওয়ায় রাম মজুমদার (৪৫) নামে এক ব্যক্তিকে মারধর ও তার জমি থেকে খামারের ঘাস জোরপূর্বক নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত রাম মজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যোগেশ ডাক্তার বাড়িতে সংবাদমাধ্যমকে এ অভিযোগ করেন ভুক্তভোগী রাম মজুমদার। তিনি একই এলাকার মিলন পাটওয়ারী ও কামরুল পাটওয়ারীর বিরুদ্ধে এসব অভিযোগ করেন।
অভিযোগে রাম মজুমদার জানান, কয়েকদিন আগে তিনি চর এলাকা থেকে ঘাস ও খড় কিনে আনেন। পরে সেই ঘাস কেনা নিয়ে স্থানীয় কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার ২৪ শতাংশ জমির ঘাস জোরপূর্বক নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।
এ সময় তার মোটরসাইকেলও নিয়ে যায় বলে দাবি করেন রাম মজুমদার। পরে অভিযুক্তরা মোটরসাইকেলটি ফেরত দিলেও ঘটনার জের ধরে গত ৬ ও ৭ মার্চ তাকে দুই দফায় মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
আহত রাম মজুমদার বর্তমানে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…