প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে জাকাত ব্যবস্থাপনাকে কাজে লাগাতে পারলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে দেশে দারিদ্র্য বিমোচনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করা সম্ভব।
তিনি বলেন, প্রতি বছর পর্যায়ক্রমে দরিদ্র পরিবারগুলোকে লক্ষ্যভিত্তিক জাকাত প্রদান করা গেলে অনেক পরিবারই পরের বছর আর জাকাত গ্রহণের প্রয়োজন অনুভব করবে না।
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আলেম ওলামাদের সাথে ইফতারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, সুশৃঙ্খল ও কার্যকর জাকাত ব্যবস্থাপনা গড়ে তুলতে পারলে তা দারিদ্র্য দূরীকরণে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। এ জন্য আলেম-ওলামা, ইসলামিক স্কলার এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে যাকাত ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে এ বছর সীমিত পরিসরে ইফতার আয়োজন করা হলেও এতিমদের পাশে থাকার প্রতীকী বার্তা দিতেই এই আয়োজন।
রমজানকে সংযম ও সহমর্মিতার মাস উল্লেখ করে তিনি অসাধু ব্যবসায়ীদের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর আহ্বান জানান।
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…
রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…