যশোরের শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে ছিন্নমূল ও নিম্নবিত্তদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

সমাজের ছিন্নমূল ও নিম্ন মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়াতে যশোরের শংকরপুর মানবিক যুব সংগঠনের উদ্যোগে দ্বিতীয় দফায় ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এসব পরিবারকে ইফতার উপহার সামগ্রী পৌঁছে দেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ও গাজী মেডিসিন সাপের স্বত্বাধিকারী গাজী রাশেদুল ইসলাম এবং সহকারী সদস্য সচিব এ এম সাব্বিরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

ইফতার সামগ্রী পেয়ে ছিন্নমূল ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরা উচ্ছ্বাস ও আনন্দ প্রকাশ করেন। তারা শংকরপুর মানবিক যুব সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

সংগঠনের আহ্বায়ক গাজী রাশেদুল ইসলাম বলেন, সমাজের বিত্তবান মানুষ যদি এগিয়ে আসেন, তাহলে এ ধরনের মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করা সম্ভব হবে। তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে আরও কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। সমাজের সচ্ছল ব্যক্তিদের সহযোগিতা পেলে সাত নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম আরও সহজে বাস্তবায়ন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago