অভয়নগরে পিস্তলসহ তিন দুষ্কৃতকারী আটক, মোটরসাইকেলে আগুন

যশোরের অভয়নগর উপজেলায় পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।শুক্রবার (৬ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে গ্রাম পাহারার সময় পেরোলী (নড়াইল) থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে গ্রামবাসী তাদের গতিরোধ করেন। পরে স্থানীয়দের সহায়তায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন, মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে।

স্থানীয়রা জানান, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে ক্ষুব্ধ জনতা তিনজনকে ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় রবিউল মোল্লা আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে তাকেও মারধর করে আহত করা হয়।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago