যশোরে আবাসিক হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

যশোর শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে হারুন অর রশিদ (৫৪) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে শহরের দড়াটানায় অবস্থিত হোটেল প্রিন্সের ৩০৩ নম্বর কক্ষের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত হারুন অর রশিদ মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মালোপাড়া এলাকার সামাদ বাবুর্চির ছেলে।

পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই ওয়াহিদুজ্জামান জানান, দুপুরের হোটেলের এক কর্মচারী এসে একটি কক্ষের দরজা না খোলার বিষয়টি জানায়। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে কোনো সাড়া পাননি। একপর্যায়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করলে বিছানার ওপর ওই ব্যবসায়ীকে মৃত অবস্থায় দেখতে পান।

তিনি আরও জানান, কক্ষের ভেতরে থাকা তার মোবাইল ফোনটি ‘ফ্লাইট মোডে’ ছিল। সেটি বন্ধ করার পরপরই একটি কল আসে। কলটি রিসিভ করলে নিজেকে আসাদুজ্জামান পরিচয় দেন এবং তিনি নিহতের শ্বশুর বলে জানান। মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা মুন্সিগঞ্জ থেকে যশোরের উদ্দেশে রওনা হয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হারুন অর রশিদ ঢাকার মিটফোর্ড এলাকায় ‘শামীম প্লাস্টিক হাউজ’ নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তিনি প্লাস্টিক ও কাচের পণ্যের ব্যবসা করতেন।

হোটেলের ওয়ার্ডবয় আব্দুল আওয়াল জানান, গত ৩ মার্চ তিনি হোটেলের ৩০৩ নম্বর কক্ষে ওঠেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাকে কক্ষের ভেতরেই দেখা গেছে। বৃহস্পতিবার নির্ধারিত সময়ে চেকআউট না করায় দরজায় ধাক্কাধাক্কি করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাহুল কুমার দে জানান, মরদেহটি হাসপাতালে আনা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে। এজন্য মরদেহ মর্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

6 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago