নেত্রকোনার দুর্গাপুরে এমআরএ’র উদ্যোগে গণশুনানি অনুষ্ঠিত

আজ ০৫ মার্চ ২০২৬ তারিখে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)-এর সহযোগিতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) নেত্রকোণার দুর্গাপুরে অবস্থিত কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর মিলনায়তনে একটি গণশুনানির আয়োজন করে।
এই গণশুনানিতে ডিএসকের মোট ৫০ জন ঋণগ্রহীতা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এমআরএ’র পরিচালক জনাব মুহাম্মদ শহিদুল ইসলাম এবং স্বাগত বক্তব্য প্রদান করেন যুগ্ম পরিচালক জনাব মোঃ আবু বকর সিদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক জনাব সৈয়দ আশিক ইমতিয়াজ এবং সহকারী পরিচালক জনাব সামিরা আক্তার।
ডিএসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ, পরিচালক (ঋণ) মোঃ সামসুল আলম, সহকারী পরিচালক শামছুল আলম খান, আমিনুল ইসলামসহ নেত্রকোণা ১ অঞ্চলের কর্মীবৃন্দ।
গণশুনানিতে অংশগ্রহণকারী গ্রাহকরা ক্ষুদ্রঋণ কার্যক্রম, সেবা গ্রহণের অভিজ্ঞতা এবং বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। আলোচনায় সুদের হার কমানো, টিলাভূমিতে গভীর নলকূপ স্থাপন, আদিবাসী জনগোষ্ঠীর ভূমি আইন সংক্রান্ত সহায়তা, আহত বা ক্ষতিগ্রস্ত সদস্যদের জন্য অনুদান সহায়তা এবং কৃষি খাতে গ্রেস পিরিয়ড চালুর মতো বিষয়গুলো উঠে আসে।
ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ বলেন, ডিএসকে বিভিন্ন ব্যাংক ও পিকেএসএফ থেকে তহবিল সংগ্রহ করে গ্রাহকদের উন্নয়নের লক্ষ্যে ঋণ প্রদান করে থাকে। তিনি আরও বলেন, গ্রাহকদের বাস্তব পরিস্থিতি সরেজমিনে জানার উদ্দেশ্যে এমআরএ’র সর্বোচ্চ পর্যায়ের প্রতিনিধি আজ এখানে উপস্থিত হয়েছেন, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়। এই উদ্যোগের জন্য তিনি এমআরএ কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এ সময় এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের প্রেক্ষিতে ক্ষুদ্রঋণের সার্ভিস চার্জ যৌক্তিকীকরণ, সঞ্চয়ের সুদের হার বৃদ্ধি এবং গ্রাহক কল্যাণ তহবিল থেকে গ্রাহকদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের বিষয়ে বক্তব্য প্রদান করেন।
পরিশেষে তিনি ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রাখার জন্য ডিএসকেকে ধন্যবাদ জানান।

পলাশ পাল, নেত্রকোনা প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

3 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

5 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago