নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদকসহ ১৪ আসামি গ্রেপ্তার

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮ জন মাদক কারবারি ও ৬ জন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৪ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার (৪ মার্চ) রাত ১০টা থেকে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেপ্তার হওয়া মাদক কারবারিদের কাছ থেকে ২১০ পুরিয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেনসিডিল ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, মাদক মামলায় ৮ জনকে এবং আদালতের পৃথক ওয়ারেন্টভুক্ত মামলায় আরও ৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এই অভিযানে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, এলাকায় মাদক নির্মূল ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

23 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

34 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago