নিহত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজা সম্পন্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার জানাজা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়ার ঈদগাহ ময়দানে এই জানাজা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় গোটা ক্যাম্পাসে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি আসমা সাদিয়া রুনাকে হত্যার বিষয়টি স্বীকার করে ঘটনার বিবরণ দিয়েছেন। তিনি দাবি করেন, বদলি এবং বেতন বন্ধ করে দেওয়ার ক্ষোভের জেরেই তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. ইমাম হোসেন জানান, ফজলুর রহমানের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নত। তবে বর্তমানে মুখে কথা বলার অবস্থা না থাকায় তিনি লিখিতভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। তিনি দুই পৃষ্ঠার একটি লিখিত জবানবন্দি দিয়েছেন, যেখানে অপরাধের কথা স্বীকার করা হয়েছে।

হত্যাকাণ্ডের বিষয়ে নিহত শিক্ষিকার পরিবারের পক্ষ থেকে তাঁর ভাসুর বলেন, কর্মস্থলে এমন নৃশংস হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক। তিনি অভিযোগ করেন, এই ঘটনার পেছনে কিছু প্রভাবশালী ব্যক্তি জড়িত থাকতে পারে। পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে মামলার প্রস্তুতি ও সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago