রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক রোমানের ব্যাক্তিগত উদ্দ্যোগে পুলিশ লাইনের সামনে ময়লার ভাগাড় অপসারণ

 রাজবাড়ী প্রতিনিধীঃ রাজবাড়ী পৌরসভার নাগ‌রি‌ক হি‌সে‌বে স‌চেতনতার জায়গা থে‌কে সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্দ্যোগে পৌরসভার সহ‌যো‌গিতায় ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম চা‌লি‌য়ে যা‌চ্ছেন রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান।
বুধবার (৪ মার্চ) বেলা সা‌ড়ে ১১টার দিকে রাজবাড়ী শহ‌রের রাজবাড়ী-কু‌ষ্টিয়া সড়ক সংলগ্ন পু‌লিশ লাইনস এলাকার স্তুপ ক‌রে রাখা ময়লার ভাগার প‌রিস্কার শুরু ক‌রেন কর্মীরা।
বর্তমা‌নে রাজবাড়ী পৌরসভার বি‌ভিন্নস্থা‌নে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় তৈ‌রি হ‌য়েছে ময়লার স্তুপ। ফ‌লে দূর্গন্ধ ছ‌ড়িয়ে যেমন দু‌ষিত হ‌চ্ছে প‌রিবেশ, তেম‌নি বেড়ে‌ছে মশা-মা‌ছির উপদ্রব। এ অবস্থা থে‌কে উত্তর‌ণের জন্য প‌রিস্কার শুরু ক‌রেন কর্মীরা।
এসময় পথচারী, সাধারন মানুষসহ পৌর বাসীন্দারা এই পরিস্কার কার্যক্রম‌কে স্বাগত জানান।
তারা ব‌লেন, রাজবাড়ী পৌরসভার একটি গুরুত্বপূর্ণ এলাকা পু‌লিশ লাইনস। পাশাপা‌শি এখানে মুর‌গি ফার্ম নতুন বাজারসহ দুইটি স্কুল ও জনবসতী র‌য়ে‌ছে। কিন্তু জনগুরুত্বপূর্ণ এই পু‌লিশ লাইনস গে‌টের উল্টো দিক মহাসড়‌কের পা‌শে দীর্ঘ দিন ধরে ফেলা হয় ময়লা-আবর্জনা। যার দূর্গন্ধে এখান দি‌য়ে যা‌ওয়া যায় না এবং ময়লা-আবর্জনার কার‌ণে বে‌ড়ে গে‌ছে মশা-মা‌ছির উপদ্রব। তাছাড়া এই খা‌লের পা‌শেই শিশু বাচ্চা‌দের কিন্ডার গা‌র্ডেন এবং একটু দু‌রে পু‌লিশ লাইনস স্কুল। ময়লার দূর্গন্ধে বাচ্চাসহ সক‌লের নানা অসুখ-‌বিসুখ হ‌চ্ছে। কিন্তু এই দি‌কে পৌর কর্তৃপ‌ক্ষের খেয়াল নাই। ত‌বে দীর্ঘ দিন প‌র হ‌লেও ছাত্রদল নেতা রোমা‌নের উদ্দ্যো‌গে ময়লা প‌রিস্কার শুরু হ‌য়ে‌ছে। যা স‌ত্যিই প্রশংসনীয়। রোমান যে উদ্দেশ্যেই এই ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু করুক না কেন তার উদ্দেশ্য ভাল। এভা‌বে সবাই সচেতন হ‌লে পৌরসভার অবস্থা এমন থাকতো না। তার পা‌শে থে‌কে সবার সহ‌যো‌গিতা করা উচিত।
উদ্দ্যোক্তা রাজবাড়ী জেলা ছাত্রদ‌লের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ব‌লেন, ‘রাজবাড়ী পৌরসভার একজন নাগ‌রিক হি‌সে‌বে এখানকার দূর্দশা ও সমস্যা দেখ‌লে আমা‌কে ভাবায়। সেই দ্বায়বদ্ধতার জায়গা থে‌কে পৌরসভার ময়লা-আবর্জনা ও ড্রেন প‌রিস্কার কার্যক্রম শুরু ক‌রে‌ছি। ইতোমধ্যে ৬ নম্বর ওয়া‌র্ডের ড্রেন প‌রিস্কা‌রের কাজ প্রায় শে‌ষের দিকে। আজ জনগুরুত্বপূর্ণ পু‌লিশ লাইনস এলাকার ময়লা প‌রিস্কারের কাজ কর‌ছি। বড় বাজা‌রের মুর‌গি বাজার, হাসপাতাল সড়কের ড্রেন সমস্যার অ‌ভি‌যোগ পে‌য়েছি। পর্যায়ক্রমে সীমাবদ্ধতার ম‌ধ্যে থে‌কে পৌর এলাকার সমস্যা সমাধা‌নে কাজ ক‌রে যা‌বো। এসব কাজ কর‌তে গি‌য়ে পৌরসভার স‌চিব, নির্বাহী প্রকৌশলীসহ বি‌ভিন্নস্থান ঘু‌রেছি। সব‌শেষ আজ তাদের নি‌য়ে ময়লার ভাগার প‌রিস্কার শুরু কর‌তে পে‌রে‌ছি।
তি‌নি আরও ব‌লেন, ‘এই ময়লা-আবর্জনার কার‌ণে পৌর এলাকায় মশা-মা‌ছির উপদ্রব বে‌ড়ে‌ছে। দ্রুত ব্যাক্তিগতভা‌বে পৌর এলাকায় মশক নিধন কর্মসূ‌চি শুরু কর‌বো এবং পৌরবাসীর দূ‌র্ভোগ লাঘ‌বের চেষ্টা কর‌বো।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago