মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রেপ্তার আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করেছেন ছাত্রলীগের নেতাকর্মী ও পরিবারের সদস্যরা।
সোমবার (৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে সাটুরিয়া থানা পুলিশ। এরপর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার বিকেল ৫টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন বাকা (৫৬), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক (৪৫), সাটুরিয়া সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন (৫৪) ও উপজেলা ছাত্রলীগের কর্মী গোলাম রাব্বিকে (২৬) সাটুরিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।এরপর পুলিশের ওপর ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার দিকে থানা ঘেরাও করে ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর ইসলাম জানান, বিভিন্ন মামলায় সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজকে গ্রেপ্তারের পর তাদের অনুসারীরা থানা ঘেরাওয়ের চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চলন্ত যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে দ্রুত…
সংবাদ প্রতিদিন ডেস্ক: হাওর অঞ্চলে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য তিন মাসের…
সংবাদ প্রতিদিন ডেস্ক: আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা।…
সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…