নিয়মবহির্ভূত অবৈধ দাবি প্রত্যাখ্যান করায় রামেবি ভিসি প্রফেসর ডা.জাওয়াদুল হককে প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মো. জাওয়াদুল হক নিয়মবহির্ভূত দাবি প্রত্যাখ্যান করায় প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ৯ শতাংশ ঘুষ দাবির অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপাচার্য এসব তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ডিসেম্বর হোয়াটসঅ্যাপ মেসেজ, কল ও ভয়েস মেসেজের মাধ্যমে তাঁকে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের শারীরিক লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এসবের ডিজিটাল প্রমাণ সংরক্ষিত রয়েছে এবং বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উপাচার্য জানান, গত ২ মার্চ কয়েকটি সংবাদমাধ্যমে তাঁর বিরুদ্ধে ‘প্রকল্পের ৯ শতাংশ ঘুষ চাওয়ার অভিযোগ’ প্রকাশিত হয়। সেখানে ‘জেনিথ করপোরেশন’ ও ‘তাবাসসুম এন্টারপ্রাইজ’-এর নাম উল্লেখ করা হলেও প্রতিষ্ঠান দুটি বিশ্ববিদ্যালয়ের কোনো টেন্ডার প্রক্রিয়ায় অংশই নেয়নি। যারা দরপত্রে অংশ নেয়নি, তাদের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ অযৌক্তিক বলে তিনি মন্তব্য করেন।

তিনি দাবি করেন, টেন্ডার প্রক্রিয়ায় অবৈধভাবে প্রভাব বিস্তার করতে না পেরে একটি চক্র অপপ্রচারে নেমেছে। ‘জেনিথ করপোরেশন’-এর মালিক আতাউর রহমান টিপু টেন্ডার ডাটা শিট (টিডিএস) তাঁর শর্ত অনুযায়ী পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন, যা সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর) পরিপন্থী। এই নিয়মবহির্ভূত সুবিধা দিতে রাজি না হওয়ায় তাকে পদচ্যুত করার ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ‘এম জামাল কোং’ নামের আরেকটি প্রতিষ্ঠান একই দাবিতে অভিযোগ করলে স্বাস্থ্য মন্ত্রণালয় কারিগরি ব্যাখ্যা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের অবস্থানে সন্তোষ প্রকাশ করেছে। রামেবির মেগা প্রকল্প স্বচ্ছতার সঙ্গেই বাস্তবায়ন করা হচ্ছে উল্লেখ করে উপাচার্য বলেন, কোনো হুমকি বা চাপে প্রশাসন নীতিগত অবস্থান থেকে সরে আসবে না এবং অপপ্রচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী ব্যুরো

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago