যারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন তাদের মধ্যেও অনেকে মাদক ব্যবসায়ীঃ প্রতিমন্ত্রী খৈয়ম

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের সমন্বয় সভায় মাটিখেকো, মাদক কারবারী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি প্রদান করেন।বক্তব্য চলাকালীন এক চাঞ্চল্যকর মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, “যারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন, তাঁদের মধ্যে অনেকেই মাদকের সাথে জড়িত আছেন। এমনকি যারা হাততালি দিয়ে সহমত জানাচ্ছেন, তাঁদের মধ্যেও মাদক ব্যবসায়ী রয়েছেন।” তিনি অপরাধীদের সাত দিনের আল্টিমেটাম দিয়ে বলেন, এই সময়ের মধ্যে মাদক ও চাঁদাবাজি না ছাড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী নিজের দলের লোক হলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজবাড়ী জেলাকে মাদকমুক্ত করতে ইতিমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি বলেন, নদীতে অবৈধ বালু ও মাটি কাটা বন্ধ করতে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। একই সঙ্গে হাসপাতালের দালাল মুক্ত পরিবেশ এবং মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী শিক্ষকদের সংকট নিরসন ও শিক্ষার মান বৃদ্ধিতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। এছাড়া রাজবাড়ী জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয়, নৌবন্দর, ক্যান্টনমেন্ট এবং রেলওয়ে ওয়ার্কশপ নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণ আমাদের নির্বাচনী অঙ্গীকার, যা বাস্তবায়নে কাজ চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান এবং গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. মমিনুল ইসলামসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

24 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

35 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago