Categories: বিনোদন

তানজিন তিশার বিরুদ্ধে সহ-অভিনেত্রী সামিয়া অথৈকে শুটিং সেটে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ

ছোট পর্দার পরিচিত মুখ সামিয়া অথৈকে শুটিং সেটে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ উঠেছে আলোচিত অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে নিজের রক্তাক্ত হাত ও ফোলা চোখ দেখিয়ে এই ঘটনার বর্ণনা দেন সামিয়া অথৈ।

লাইভে অথৈ দাবি করেন, শুটিংয়ের প্রথম দিন থেকেই তানজিন তিশার আচরণ অস্বাভাবিক ছিল। তিনি বলেন, তিশা আপুর জন্য একটি উপহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। দৃশ্য ধারণ শুরু হতেই তিনি আমাকে আঘাত করে হাত রক্তাক্ত করে ফেলেন। বিষয়টি দেখে অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু অবাক হয়ে কারণ জানতে চান বলে তিনি উল্লেখ করেন।

পুরানো শত্রুতার ইঙ্গিত দিয়ে অথৈ আরও অভিযোগ করেন, আগে যখন তিনি অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ করতেন, তখন তিশা তাঁকে হুমকি দিতেন। তিশা দাবি করতেন ফারহান তাঁর স্বামী এবং অন্য কেউ যেন তাঁর সঙ্গে কাজ না করে। সেই ব্যক্তিগত ক্ষোভ থেকেই তিশা এমন হিংস্র আচরণ করেছেন বলে অথৈ ধারণা করছেন।

সবশেষ দৃশ্যটির বর্ণনা দিয়ে অথৈ জানান, চিত্রনাট্য অনুযায়ী তিশাকে একটি চড় মারার দৃশ্য ছিল। কারিগরিভাবে আলতো করে থাপ্পড় দিলেও, প্রতিউত্তরে তিশা তাঁকে প্রচণ্ড জোরে আঘাত করেন। এতে অথৈর চোখ ফুলে যায় এবং কথা বলতে সমস্যা হয় বলে তিনি জানান।তানজিন তিশার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলে অথৈ আরও বলেন, তিশা শুটিং সেটে অস্বাভাবিক আচরণ করছিলেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। তিনি নেশাগ্রস্ত ছিলেন কি না, সেই প্রশ্নও তোলেন অথৈ। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে তিনি বলেন, কর্মক্ষেত্রে সবারই সম্মান প্রাপ্য।

বিনোদন ডেস্ক

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago