নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নের চেংগ্নী গ্রামে শ্রী শ্রী গর্গনাথ গোপাল জিউড় মন্দির অবস্থিত। স্থানীয়ভাবে এটি গোপালবাড়ী নামেও পরিচিত। মন্দিরটি ওই এলাকার সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাসনালয়। এই ঐতিহ্যবাহী মন্দিরকে কেন্দ্র করে সীমান্ত ঘেষা হাজং সম্প্রদায়ের উদ্যোগে আয়োজন করা হচ্ছে ১৮১তম দোলযাত্রা ও চেংগ্নী মেলা। আজ ৩ মার্চ থেকে ৬ মার্চ পর্যন্ত চার দিনব্যাপী চলবে এই ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসবে
দোল যাত্রার একটি প্রধান আকর্ষণ হবে গোপালবাড়ী মন্দিরে নামসংকীর্তন, যেখানে হাজার হাজার ভক্তরা একত্রিত হয়ে অংশগ্রহণ করবেন। এছাড়াও মেলায় দেশি এবং ইন্ডিয়ান পণ্যের লক্ষ লক্ষ টাকার ব্যবসা-বাণিজ্য হয়ে থাকে,যা স্থানীয় ব্যবসায়ী এবং উৎসাহী ভ্রমণ পিপাসুদের জন্য অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ।
মেলাকে ঘিরে প্রায় সকল সম্প্রদায়ের সম্প্রীতির এক অনবদ্য মেলবন্ধন বিরাজ করে, যেখানে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে অংশ নিয়ে আনন্দ উদযাপন করেন। সীমান্ত ঘেষা হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী আচার ও উৎসবের মাধ্যমে চার দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। বিগত অনেক বছর ধরে কলমাকান্দাবাসীর জন্য এ বছরও এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করবে বলে মনে করেন উক্ত মেলার আয়োজক কমিটি স্থানীয় প্রশাসন ।উক্ত মেলা কে ঘিরে ভ্রমণকারীদের নিরাপত্তার স্বার্থে মোতায়েন থাকবে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…