ময়মনসিংহ নগরীতে কলেজছাত্রের ঘুম ভাঙাতে ডাকা হলো পুলিশ ও ফায়ার সার্ভিস

ময়মনসিংহ নগরীতে এক কলেজছাত্রের ঘুম ভাঙাতে থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে। ঘটনাটি ঘটেছে সানকিপাড়া এলাকার একটি ছাত্রাবাসে, যেখানে ছাত্রের দীর্ঘ ঘুম এবং দরজা না খোলার কারণে সহপাঠীদের উদ্বেগ তৈরি হয়। ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
ঘটনার কেন্দ্রবিন্দু কলেজছাত্র মো. সোহান মিয়া (১৮), জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা। তার বাবার নাম মো. সোহেল মিয়া। বর্তমানে সোহান ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার ছাত্রাবাসে বসবাস করে একটি বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করছেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জুলহাস উদ্দিন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার দিবাগত রাতে সেহেরি খেয়ে সোহান নিজের কক্ষে ঘুমাতে যান। পরদিন সন্ধ্যা পর্যন্ত কোনো সাড়া শব্দ না পেয়ে সহপাঠীরা অনেক ডাকাডাকি করেন এবং পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে দেখা যায়, ছাত্রটি গভীর ঘুমে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (অপারেশন) মো. আজাহারুল ইসলাম বলেন, সারাদিন ঘুমানো এবং দরজা না খোলার কারণে সহপাঠীদের ভয় ও আশঙ্কা থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। পরে দেখা গেছে, কোনো দুর্ঘটনা হয়নি, ছাত্রটি শুধু বিভোর ঘুমে ছিলেন। স্থানীয়দের মধ্যে এই ঘটনা হাস্যরসের সৃষ্টি করেছে।
মিয়া সুলেমান, ময়মনসিংহ প্রতিনিধি

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

17 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago