জুলাইয়ে ৭ দিনে এলো ৮১২৫ কোটি টাকার রেমিট্যান্স

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরুটা প্রবাসী আয়ের দিক থেকে শক্তিশালী সূচনা হয়েছে। মাসের প্রথম সাতদিনে বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৬৬ কোটি ৬০ লাখ ডলারের রেমিট্যান্স, যা বাংলাদেশি মুদ্রায় ৮ হাজার ১২৫ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

সোমবার (০৭ জুলাই) একদিনেই দেশে এসেছে ২৩ কোটি ৯০ লাখ ডলার, যার অর্থমূল্য ২ হাজার ৯১৫ কোটি ৮০ লাখ টাকা। এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের জুলাইয়ের প্রথম সাত দিনে রেমিট্যান্স এসেছে ৬৬ কোটি ৬০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ৫০ লাখ ডলার বেশি। গত বছরের এই সময়ে এসেছিল ৫৩ কোটি ১০ লাখ ডলার। সে হিসাবে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে প্রায় ৬ হাজার ৪১২ কোটি টাকার সমপরিমাণ।

সদ্য সমাপ্ত ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৮১ কোটি ৮০ লাখ ডলার (২ ৮২ বিলিয়ন), যার টাকায় পরিমাণ প্রায় ৩৪ হাজার ৪০৪ কোটি টাকা। মাসজুড়ে প্রতিদিন গড়ে এসেছে ৯ কোটি ৪০ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৪৭ কোটি টাকা। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স প্রাপ্তি। এর আগে মে মাসে এসেছে ২.৯৭ বিলিয়ন ডলার, যা দ্বিতীয় সর্বোচ্চ এবং মার্চ মাসে এসেছিল সর্বোচ্চ ৩.২৯ বিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পর শুল্ক কমে আসবে, আশা অর্থ উপদেষ্টার

২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের (২০২৩-২৪) তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স এসেছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।

চলতি অর্থবছরের মাসভিত্তিক রেমিট্যান্স প্রবাহ ছিল এমন : জুলাইয়ে এসেছে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার, আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার, সেপ্টেম্বরে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুন মাসে এসেছে ২৮২ কোটি মার্কিন ডলারের রেমিট্যান্স।

প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

2 hours ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

2 hours ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

4 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

5 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

6 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

9 hours ago