রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়ায় পৃথক অভিযানে মাদকসহ ৪জন গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, এসআই (নিঃ) মোঃ বিল্লাল হোসেন অফিসার ফোর্স সহ সোমবার (০২ ফেব্রুয়ারী) বিকেল সোয়া ৪ টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীর ১নং গেইট সংলগ্ন জনৈক সিরাজের চায়ের দোকানের সামনে রাস্তার উপর হতে জাহাঙ্গীর শেখ (২৭), পিতা-ইদ্রিস মোল্লা, সাং মজিদ শেখের পাড়া বড় মসজিদ সংলগ্ন ২নং ওয়ার্ড দৌলতদিয়া, থানা-গোয়ালন্দঘাট, জেলা- রাজবাড়ী এবং এসআই (নিঃ) ফারুক হোসেন বিপিএম অফিসার ফোর্স সহ একই দিন সোয়া ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লির লাল ভানুর গেইট সংলগ্ন বাশেঁর সাকুর পশ্চিম মাথায় কাঁচা রাস্তার উপর থেকে ২জন মাদক ব্যবসায়ি মোঃ সুজাত শেখ (২৫), পিতা-মৃত সামচুল শেখ, মাতা-তাহমিনা বেগম, সাং-রাজাই বেপারী ডাঙ্গী, উত্তর চর মাধবদিয়া, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর এবং জুয়েল মোল্লা (২১), পিতা-মৃত মোয়াজ্জেম মোল্লা, মাতা-খাদেজা বেগম, সাং-কছিমউদ্দীন বেপারী ডাঙ্গী, থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুরদ্বয়কে হেরোইন সহ গ্রেফতার করেন। উক্ত ঘটনায় গোয়ালন্দঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
এর আগে সোমবার (০২ মার্চ) দুপুর পৌনে ২টার দিকে গোয়ালন্দঘাট উপজেলাধীন দৌলতদিয়া পোড়াভিটা শহীদ মিনার সংলগ্ন বাবলু সরদারের লেপ-তোষকের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই মো. নাসির উদ্দিন মুন্সী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে রাজা শেখ ওরফে মধু (২৫) নামে এক যুবককে আটক করেন। মধু পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের তালেব নগর এলাকার মো. ফরিদ শেখের ছেলে তবে পুলিশ আরও জানিয়েছেন যে তিনি পোড়াভিটা পতিতাপল্লী এলাকায় ভাসমানভাবে বসবাস করতেন।