বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশি নিহত

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন-এ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আজ সোমবার ভোরে বাহরাইনের একটি শিপইয়ার্ডে ডিউটিকালীন সময়ে হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন।নিহত ব্যক্তি সন্দ্বীপের আজিমপুর পাহাড়ের গো মসজিদ বাড়ির বাসিন্দা। নিহতের নাম মো. তারেক (৪৮)।

জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন এবং পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে নিয়মিত রেমিট্যান্স পাঠাতেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ডিএমডি মোশারফ হোসেন, যিনি নিহতের মামাতো ভাই।

প্রবাসে কর্মরত অবস্থায় এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

15 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago