যশোরের বেনাপোল চেকপোস্টে পৌঁছাল সাবেক এমপি জোয়াহেরুল ইসলামের মরদেহ
টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের মরদেহ যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে পৌঁছেছে। রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে তাঁর মরদেহ বাংলাদেশে আনা হয়।
যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন সূত্র জানায়, প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল-পেট্রাপোল শুন্যরেখায় ভারতীয় অ্যাম্বুলেন্স থেকে মরদেহটি বাংলাদেশি একটি ফ্রিজিং লাশবাহী অ্যাম্বুলেন্সে হস্তান্তর করা হয়। পুরো প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
জানা গেছে, ভারতের কলকাতার দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তিনি মারা যান। বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। অবস্থার অবনতি হলে কয়েকদিন লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। চিকিৎসকরা জানিয়েছেন, মাল্টিঅর্গান ফেইলিওরের কারণেই তাঁর মৃত্যু হয়েছে।
মরদেহ দেশে পৌঁছানোর সময় স্বজন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়। পরে মরদেহ নিজ জেলা টাঙ্গাইলে নেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়। সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে।
দীর্ঘ রাজনৈতিক জীবনে জোয়াহেরুল ইসলাম জোয়াহের টাঙ্গাইলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…