নাটোরের বাগাতিপাড়া উপজেলাতে প্রথমবারের মতো সরকারি সফরে এসেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
রোববার দুপুর ১টার দিকে তিনি বাগাতিপাড়া উপজেলায় পৌঁছালে থানা পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। সভায় কর্মকর্তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার কথা তুলে ধরে জানান, দলীয় পরিচয়ের দোহাই দিয়ে অনেক সময় বেআইনি কাজ করাতে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।
এ বিষয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “ভঙ্গুর একটি দেশ আমরা পেয়েছি। আপনারা বাধা না হয়ে সহযোগিতা করুন। কেউ যদি আমার নাম ভাঙিয়ে অবৈধ সুবিধা চাইতে আসে, তাকে বসিয়ে সরাসরি আমার কাছে ফোন দেবেন। আমি কোনো ইলিগ্যাল সুবিধা নিতে দেব না।”
তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ সব সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কোনো ধরনের দুর্নীতির সুযোগ রাখা যাবে না। সরকার থেকে সহায়তা সরাসরি জনগণের কাছে পৌঁছাতে হবে—এখানে কোনো মধ্যস্বত্বভোগীর স্থান নেই।
প্রতিমন্ত্রী দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে বলেন, পা ফাটা ও অসহায় মানুষকে স্বাবলম্বী করতে সরকার সব ধরনের উদ্যোগ নেবে। মাদক নির্মূল প্রসঙ্গে তিনি বলেন, অতীতে প্রশাসনের হাত ধরে মাদক বিস্তার ঘটেছে এখন তা আর চলবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে আরও সচেষ্ট থাকার নির্দেশ দেন তিনি।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম, থানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান এবং যুগ্ম আহ্বায়ক রশীদ চৌধুরী।
সভা শেষে উপজেলা অডিটোরিয়ামে বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…
সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…