ঈদের পর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবেঃ ইসি মাছউদ

ঈদের পর স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে কাজ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।রোববার দুপুরে ইসি মিডিয়া সেন্টারে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।

ইসি মাছউদ বলেন, ‘শিগগিরই সিটি নির্বাচন হবে বলা আশা করছি। রমজানের পরই সিটি নির্বাচন নিয়ে কাজ শুরু হবে।’

কমিশনের চলমান উপ-নির্বাচন নিয়ে তৎপরতার কথা জানিয়ে তিনি বলেন, ‘মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান এখনো রয়েছে। তবে অন্তর্বতী সরকার অধ্যাদেশ জারির মাধ্যমে এটি বাদ করেছে। তবে সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই এটি সুরাহা হবে।’

সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে ইসি মাছউদ বলেন, ‘১২ ফেব্রুয়ারির নির্বাচনকে দেশ ও বিদেশ থেকে গ্রহণযোগ্য বলা হয়েছে। তবে ভালোর শেষ নেই। ঘাটতি পূরণে আরও করণীয় কী, তা নিয়ে পরিকল্পনা করছে ইসি।’

এ সময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনায় সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহ্বান জানানিয়ে তিনি বলেন, ‘ইসির কাজ আইন করা নয়, নির্বাচন করা। সুষ্ঠু নির্বাচন করাই ইসির লক্ষ্য।’

সংবাদ প্রতিদিন ডেস্ক

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

7 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago