পিরোজপুরের কাউখালীতে বিএনপি অফিস ভাঙচুরের অভিযোগে আসলাম হোসেন চান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আসামির সাথে ধস্তাধস্তির একপর্যায়ে দুই পুলিশ আহত হয়েছে।আসলাম হোসেন চান কাউখালীর সুবিদপুর গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
জানা গেছে, শনিবার বিকেলে কাউখালী থানার ওসি(তদন্ত) এবাদ আলী মোল্লার নেতৃত্বে কাউখালী থানার পুলিশ উপজেলার উজিয়াল খান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এ সময় আসলাম মারমুখী হয়ে পুলিশের উপর চড়াও হলে ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী মোল্লা, এস. আই মাসুদ আল মামুন এবং আসামি আসলাম আহত হন। তাদেরকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আসলাম হোসেন চানকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।’
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…