ফ্যামিলি কার্ড ও ভিজিএফ কার্যক্রম বাস্তবায়নে সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়

মাগুরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভিজিএফ কার্ড ঘিরে সম্ভাব্য অনিয়ম ও সাম্প্রতিক সংঘর্ষের বিষয়টি গুরুত্ব পায়। সভায় জানানো হয়, মাগুরায় ভিজিএফ কার্ড আনুষ্ঠানিকভাবে আসার আগেই একটি প্রতারক চক্রের বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। জেলা প্রশাসন বলছে, অভিযোগের বিষয়ে তারা সতর্ক রয়েছে এবং কার্ড বিতরণের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সভায় প্রধান অতিথি ছিলেন, মাগুরা–২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী  । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মনোয়ার হোসেন, মাগুরা–১ আসনের সংসদ সদস্য। সভাপতিত্ব করেন মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মাগুরা। সভায় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরের প্রধান, গণমাধ্যমকর্মী ও স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার কর্মসূচির মধ্যে কৃষক কার্ড, খাল খনন, ফ্যামিলি কার্ড ও ভিজিএফ কার্ড অন্তর্ভুক্ত। তিনি জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রম এখনো মাগুরায় শুরু হয়নি। তবু কার্ড আসার আগেই অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া গেছে, যা উদ্বেগজনক। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রণয়ন ও স্বচ্ছতার সঙ্গে বিতরণ নিশ্চিত করতে প্রশাসন প্রস্তুতি নিচ্ছে।

বাটিকাডাঙ্গা সংঘর্ষ ও পুলিশের অবস্থান নিয়ে সভায় জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, শহরের বাটিকাডাঙ্গা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।

প্রাথমিকভাবে ভিজিএফ কার্ডকে কেন্দ্র করে বিরোধের কথা শোনা গেলেও কার্ড মাগুরায় এখনো আসেনি বলে তিনি উল্লেখ করেন। ঘটনাটি প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও খোঁজ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

নির্দেশনা অনুযায়ী, দল–মত নির্বিশেষে জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে এবং এ পর্যন্ত ১৪ জনকে আটক করে দুটি পৃথক মামলা রুজু করা হয়েছে। উক্ত ঘটনা আনুমানিক ১৫ জন আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ সুপার আরও বলেন, সাম্প্রতিক ৪-৫ আগস্ট সহিংসতায় থানার পাঁচটি যানবাহন পুড়ে গেছে এবং ভায়না মেড়ে একটি পুলিশ বক্সও ভাঙচুর হয়েছে। সীমিত যানবাহন নিয়ে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভায় আইনশৃঙ্খলা রক্ষা কঠিন হয়ে পড়ছে বলে তিনি উল্লেখ করেন।

এ প্রসঙ্গে মাগুরা এক আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন বলেন, বাটিকাডাঙ্গার ঘটনাটি ভিজিএফ কার্ডকে কেন্দ্র করে নয়; এটি ব্যক্তিগত বিরোধের জের ধরে ঘটেছে। তিনি দাবি করেন, ৪ ও ৫ আগস্টের উত্তেজনাকর পরিস্থিতিতেও বিএনপি দলীয় নেতা–কর্মীরা থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বজায় রাখতে সহযোগিতা করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

উন্নয়ন ও স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জ বিষয়ে মাগুরা জেলার সিভিল সার্জন শামীম কবীর জানান, সদর হাসপাতাল ১৫০ থেকে ২৫০ শয্যায় উন্নীত হলেও আলাদা অবকাঠামো না থাকায় রোগীর চাপ বেড়েছে। এতে সেবা ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হচ্ছে। দ্রুত সমাধানের প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা–২ আসনের সংসদ সদস্য মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, মোহাম্মদপুর ও শালিখাসহ বিভিন্ন এলাকায় খাল খনন, ফ্যামিলি কার্ড ও ভিজিএফ কার্যক্রম বাস্তবায়নে সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। তাঁর ভাষ্য, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থ ও পরিকল্পনা সরকারের রয়েছে এবং তা বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করাই এখন প্রধান অগ্রাধিকার। প্রশাসন ও জনপ্রতিনিধিরা সমন্বিতভাবে কাজ করলে অনিয়ম ও বিভ্রান্তি দূর করা সম্ভব হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

মাগুরা প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago