মাদক-সন্ত্রাসীদের পক্ষে বিএনপি কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করবে না: প্রতিমন্ত্রী অমিত

যশোরকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কোনো অপরাধী পার পাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও দলের রাজনৈতিক প্রতিশ্রুতি অনুযায়ী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট ভাষায় জানান, মাদক-সন্ত্রাসীদের পক্ষে বিএনপি কোনো ধরনের পৃষ্ঠপোষকতা করবে না এবং প্রয়োজনে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, সীমান্তঘেঁষা জেলা হিসেবে যশোর দীর্ঘদিন ধরে মাদকের ঝুঁকিতে রয়েছে। ফলে এখানে শুধু অভিযান নয়, মাদক প্রবেশের রুট চিহ্নিত করে স্থায়ী নজরদারি ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন আছে। তিনি প্রশাসনকে নির্দেশ দেন, যারা আড়াল থেকে রাজনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে মাদক কারবারি ও সন্ত্রাসীদের রক্ষা করে, তাদেরও চিহ্নিত করে তালিকা প্রস্তুত করতে হবে।

দলের নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি মাদক বা সন্ত্রাসে জড়ায়, তাহলে তাকে দল থেকে বহিষ্কারসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ করলে তার দায় দল নেবে না। তিনি বলেন, রাজনীতি মানুষের নিরাপত্তা ও স্বস্তির জন্য, অপরাধ আড়াল করার ঢাল হিসেবে নয়।

প্রশাসনের উদ্দেশে প্রতিমন্ত্রী আরও বলেন, পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। রাজনৈতিক বা ধর্মীয় মতভেদের কারণে যেন কেউ হয়রানির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ণ সহযোগিতা দেবে বলেও আশ্বস্ত করেন।

শাহারুল ইসলাম ফারদিন, বিশেষ প্রতিনিধিঃ

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

1 hour ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago