বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অতীতে যে সুযোগ-সুবিধা দিয়েছে, তা কোনো সরকার দিতে পারেনি। আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে প্রতিটি পরিবারের অভিভাবকের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যার মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দেওয়া হবে।”
তিনি বলেন, “বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এ ধরনের রাষ্ট্রীয় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করেনি। বিএনপি ক্ষমতায় এলে এটি হবে একটি যুগান্তকারী উদ্যোগ, যা সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে নাটোরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, “নারীরা আজও বৈষম্য ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। বিএনপি সবসময় নারীদের মর্যাদা, অধিকার ও অর্থনৈতিক স্বাবলম্বিতার পক্ষে কাজ করেছে। ভবিষ্যতেও তারেক রহমানের নেতৃত্বে নারীবান্ধব রাষ্ট্র গড়ে তোলা হবে।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।
আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, জাতীয়তাবাদী মহিলা দলের জেলা সভাপতি সুফিয়া হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে বিএনপির ঘোষিত সামাজিক নিরাপত্তা কর্মসূচি সাধারণ মানুষের জন্য নতুন আশার আলো হয়ে উঠবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…