কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস অনিয়মের ‘মডেল’

অনিয়মের আখড়া হয়ে উঠেছে কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস। ভূমির রেকর্ড জালিয়াতি, নামজারি, খতিয়ান ও ডিসিআর পেতে অতিরিক্ত অর্থ আদায়, ঘুষ-বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের। সহকারী কমিশনার (ভূমি) থেকে শুরু করে পিয়ন পর্যন্ত এই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত বলে তারা জানিয়েছেন।

ভূমি অফিসের এই ঘুষ-বাণিজ্য ও অনিয়মের বিরুদ্ধে জনপ্রশাসন সচিব, ভূমি মন্ত্রণালয়ের সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনার বরাবরে ইতোমধ্যে লিখিত অভিযোগ দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেরানীগঞ্জ উপজেলার সম্পাদক কাওসার আহমেদ।ভুক্তভোগীরা জানায়, টাকার জন্য কারণ ছাড়াই ভূমি অফিসে সেবা গ্রহীতাদের নামজারির আবেদন বাতিল, ভূমি সংক্রান্ত মিস কেসের রায় ঝুলিয়ে রাখা, বিভ্রান্তিকর রায় প্রদানসহ ব্যাপক অনিয়ম হয় ভূমি অফিসে। মডেল থানা ভূমি অফিসের সহকারী কমিশনার জান্নাতুল মাওয়া, অফিসের কানুনগো শহিদুল ইসলাম, নামজারি সহকারী মাহফুজ বিশ্বাস ও নাজির শরীফ আহমেদ এবং তাদের দালালের মাধ্যমে অর্থ আদায় করা হয়। নামজারি ফাইল জমা দিতে ঘুষ দেওয়া হয় দালালদের মাধ্যমে।

ভুক্তভোগীদের অভিযোগ, নামজারি, নাম সংশোধন, অর্পিত সম্পত্তি, খাস সম্পত্তি অবমুক্ত হলেও ভুক্তভোগীদের কাছ থেকে ১৫ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ঘুষ আদায় করা হয়।

জিনজিরা ইউনিয়নের চর রঘুনাথপুরের জেসমিন নিলা নামে এক ভুক্তভোগী জানিয়েছেন, তার চাচাত ভাইয়ের কাছ থেকে তিনি ২০২৩ সালে সম্পত্তি খরিদ করেন। নামজারির আবেদন করলে ভুলে পাঁচ শতাংশ জমির জায়গায় দুই শতাংশ জমির নামজারি হয়। কিন্তু ডিসিআর না হওয়াতে তিনি আর খতিয়ান পাননি। সেই অসম্পূর্ণ নামজারি বাতিলের আবেদন দীর্ঘদিন শুনানির পর আদেশের তারিখ দেওয়া হলেও টাকা না পাওয়াতে এখনো আদেশ পাননি।

অপর ভুক্তভোগী কুশিয়ারবাগ গ্রামের প্রতিবন্ধী মো. সুমন, গোপপাড় মৌজার খরিদ সূত্রে মালিক থাকাবস্থায় পাগল হয়ে যান। তার মা নিরক্ষর ও মানুষের বাসায় ঝিয়ের কাজ করেন। তাদের তিন শতক জমি অন্য এক বক্তির নামে ভুলক্রমে নামজারি হয় । প্রতিপক্ষের সঙ্গে কথা বলে মিস কেস দায়ের করেন। সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া টাকা না পাওয়ায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেননি বলে জানান তার মা শাহানা বেগম।

মডেল থানার গদারবাগ এলাকার স্বপন বাড়ৈ  বলেন, নামজারি অসম্পূর্ণ হওয়ায় তা বাতিলের জন্য মিস কেস আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, আগের নামজারিতে তার নাম বহাল করা হোক। কিন্তু শুনানি শেষে আদেশ দিলেও ৩০ হাজার টাকা না দেওয়ায় আগের নামজারিতে নাম বহালের পরিবর্তে মূল খতিয়ানে অন্তর্ভুক্ত করার বিতর্কিত আদেশ দেন  এসিল্যান্ড জান্নাতুল মাওয়া ।

নজরগঞ্জ এলাকার সবুজ মিয়া জানান, নামজারির আবেদন জমা দিতে গিয়ে বিড়ম্বনার স্বীকার হন। নামজারির আবেদনের শুনানির দিন অফিসের কানুনগো ও অ্যাসিল্যান্ড জান্নাতুল মাওয়া তাদের লাঞ্ছিত করেন। প্রায় চার ঘণ্টা তাকে বিনা কারণে বসিয়ে রাখা হয়।

এছাড়াও মডেল থানা ভূমি অফিসের বিরুদ্ধে অর্থ না দেওয়ায় নামজারি বাতিল করা, লিজের সম্পত্তি কর আদায় না করা, নামজারিতে দালাল দিয়ে অর্থ আদায় ও অর্থের বিনিময়ে সরকারি সম্পত্তি লিজ দেওয়ার একাধিক অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে সুজনের কেরানীগঞ্জ উপজেলার সম্পাদক কাওসার আহম্মেদ বলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়ায় ভূমি মন্ত্রণালয় থেকে সহকারী সচিব পরিচয়ে একজন ফোন দিয়ে তাকে হুমকিও দিয়েছেন।

তিনি আরো বলেন, কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের কানুনগো শহিদুল ইসলাম, নামজারি সহকারী মাহফুজ বিশ্বাস ও নাজির শরীফ আহমেদ দীর্ঘদিন ধরে ভূমি অফিসে অতিরিক্ত টাকার বিনিময়ে নামজারিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত রয়েছেন। তাদের অফিসে ৫-৭ জন দালাল রয়েছে । তাদের মাধ্যমে সেবা গ্রহীতাদের কাছ থেকে ঘুষ ও অনিয়মের টাকা আদায় করা হয়।

এ ব্যাপারে মডেল থানা ভূমি অফিসের কানুনগো শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাজ করলে অভিযোগ থাকবে। যে কারো অভিযোগ করার অধিকার আছে। দুর্নীতি-অনিয়ম সম্পর্কে তিনি কথা বলতে নারাজ। তিনি এসিল্যান্ড জান্নাতুল মাওয়ার সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন।

নামজারি সহকারী মাহফুজ বিশ্বাস বলেন, এসিল্যান্ডের নির্দেশনা ছাড়া কিছুই হয় না। কথা বলার থাকলে তার সঙ্গে বলেন।

ভূমি অফিসের নাজির শরীফ আহমেদ অভিযোগের ব্যাপারে বলেন, আগে দুর্নীতি ও অনিয়ম ছিল। আমরা এখন স্বচ্ছতার সঙ্গে কাজ করছি। অফিস আগের মতো নেই। এসিল্যান্ডের নির্দেশে এখন কোনো দালাল অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ পায় না। এরপরও যদি অভিযোগ থাকে অ্যাসিল্যান্ডকে বললে ব্যবস্থা নেবেন।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি মডেল থানা ভূমি অফিসে যোগদান করার পর অনিয়ম অনেক কমে গেছে। তার বিরুদ্ধে মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অনিয়মের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, অভিযোগকারী বিভিন্ন সময়ে অফিস থেকে ইলিগ্যাল সুবিধা নিত, সেগুলো আমি বন্ধ করে দিয়েছি তাই আমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে।

অফিসে কানুনগো, নামজারি সহকারী, নাজির ও দালালদের মাধ্যমে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিষয়টি তার জানা নেই। তবে তিনি নিজে অনিয়মের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেন।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

15 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago