ঢাকায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যার পর এবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক যুবদল কর্মীকে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শালাইপুর বাজারের ঢাকারপাড়া রাস্তার মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত যুবদল কর্মীর নাম ইয়ানুর রহমান (৩০)। তিনি পাঁচবিবি উপজেলা যুবদলের কর্মী এবং উপজেলার ছালাখুর গ্রামের আলম মণ্ডলের ছেলে।

পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম জানান, যুবদলের কর্মী ইয়ানুরের সঙ্গে একই গ্রামের মোস্তফা ও ময়নুলের দ্বন্দ্ব চলছিল। এই কারণে প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে বলে ধারণা করছে পরিবার।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, দীর্ঘদিন ধরে পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের ইয়ানুর রহমানের সঙ্গে একই এলাকার মোস্তফার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শালাইপুর বাজার ঢাকারপাড়া রাস্তার মোড়ে তাকে ছুরিকাঘাত করে জখম করে দুর্বৃত্তরা। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই যুবককে পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে ইয়ানুরকে হত্যা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

নিহতের বাবা মো. আলম মণ্ডল বলেন, “দীর্ঘদিন থেকে একই এলাকার মোস্তফা ও তার ছেলে ময়নুলের সঙ্গে আমাদের একটা বিরোধ চলে আসছে। এরই জেরে তারা আমার ছেলেকে হত্যা করেছে। এর আগেও তাদের নামে আমরা মামলা করেছি কিন্তু প্রশাসন কোনো ভূমিকা নেয়নি। আমি ছেলে হত্যার বিচার চাই।”

এদিকে প্রতিপক্ষ মোস্তফার পুত্রবধূ ইসরাত জাহান কেমি জানান, বেশ কিছু দিন থেকে স্থানীয় ইয়ানুর ও তার পরিবারের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও সেই বিরোধ মীমাংসা হয়েছিল। বৃহস্পতিবার রাত তিনটার দিকে ১০-১২ জন লোক দেশীয় অস্ত্রসহ তাদের বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা প্রাণে বেঁচে যান।

পাঁচবিবি থানার কর্তব্যরত ডিউটি অফিসার এএসআই নুরুন নবী জানান, পারিবারিক কলহে এই হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটানো হয়েছে, তা তদন্ত ছাড়া বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্তের অগ্রগতি অনুযায়ী পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, গত বুধবার (০৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁও এলাকায় ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় দুর্বৃত্তদের গুলিতে আবু সুফিয়ান ব্যাপারি মাসুদ (৪২) নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago