তারেক রহমান পায়ে হেঁটে বাসা থেকে অফিসে গেলেন

দেশে ফেরার দুই সপ্তাহ পর ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিকাল পৌনে ৪টায় বাসা থেকে রওনা হন। পায়ে হেঁটে বিকাল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।”

দলের নেতারা জানান, তারেক রহমান হঠাৎ করেই পায়ে হেঁটেই অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে ওঠেন। কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত তারেক অফিসে পৌঁছান। সে সময় তার সঙ্গেই ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম। তাৎক্ষণিক যারা তারেক রহমানকে চিনতে পেরেছেন, তাদের অনেকেই হাত নেড়ে তাকে স্বাগত জানান।

গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকা সোহরাব উদ্দিন বলেন, “আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান সাহেব হেঁটে যাচ্ছেন। সাথে সিভিল ড্রেসে কয়েকজন নিরাপত্তা কর্মকর্তা। এটা আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে।”

দেড় দশকের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকের মধ্যেও তিনি নিয়মিত অফিস করছেন। বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রতিদিনই তার বৈঠক হচ্ছে। পাশাপাশি সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক খোঁজখবরও রাখছেন এবং নেতাদের সঙ্গে বৈঠক করছেন।

শুক্রবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল। রাত ৯টায় গুলশানের ওই কার্যালয়েই বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, তারেক রহমান সেখানে সভাপতিত্ব করবেন।

শুক্রবার বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে পায়ে হেঁটে তিনি গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডে চেয়ারপারসনের কার্যালয়ে যান।

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

28 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

39 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago