দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে  ৭ ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ নৌপথ দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২জানুয়ারী ) সকাল পৌনে ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১ জানুয়ারী ) রাত আড়াইটা থেকে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
ব্যস্ততম এই নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়েছে। দ্রুত পারাপারের জন্য বর্তমানে ১৪টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পায় এবং নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। ফলে নৌপথের মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে।
তিনি আরও বলেন, সম্ভাব্য নৌদুর্ঘটনা এড়াতে নিরাপত্তার স্বার্থে ফেরিসহ সব ধরনের নৌযান রাত আড়াই টা থেকে চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি বিবেচনা করে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

15 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago