আত্রাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

নওগাঁর আত্রাই থানাপুলিশ অভিযান চালিয়ে আজমল হোসেন (৩২) ও সৌরভ হোসেন (২২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। প্রকাশ্য মিছিল এবং সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলায় বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আজমল হোসেন উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বান্দাইঘাড়া গ্রামের আব্দুল মজিদ প্রামানিকের ছেলে এবং সৌরভ হোসেন একই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও একই গ্রামের জামরুল হোসেনের ছেলে। গ্রেফতারকৃতদের শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
‎আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান,গত ১৬ডিসেম্বর বিজয় দিবসে হঠাৎ করেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা বিজয় মিছিল বের করে। এঘটনায় থানাপুলিশের পক্ষ থেকে ওই রাতেই সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। দায়েরকৃত মামলার ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে আজমল হোসেন এবং সৌরভ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago