রাজবাড়ীতে থার্টি ফার্স্ট নাইটে দুই পক্ষের সংঘর্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলো শিশু সিফাত

থার্টিফার্স্ট নাইটের  প্রায় রাত সাড়ে ১১ টায় রাজবাড়ী সদরের বিনোদপুরের কলেজপাড়া এলাকার ৮ নং ওয়ার্ডের মোঃ শফিকুল ইসলামের ১২ বছর বয়সী ছেলে সিফাত বিবাদমান দুই পক্ষের সংঘর্ষের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে।
গুলিটি সিফাতের পেটের উপরের অংশে বক্ষপিঞ্জরের ঠিক নিচে ক্ষত তৈরী করে। এ সময় সিফাত মাটিতে লুটিয়ে পরে। পরে সিফাতের মা আশে পাশের মানুষের সহায়তায় শিশুটিতে রাজবাড়ী জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। জেলা সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নুরুল আজম শিশুটিকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা করেন এবং দ্রুত সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ রাজীব দে সরকারকে ডেকে আনেন। সৌভাগ্যক্রমে সিনিয়র চিকিৎসক ডাঃ রাজীব এ সময় হাসপাতালেই অবস্থান করছিলেন।
ডাঃ রাজীব এসেই গান-শট ইঞ্জুরড অ্যাবডোমেন পরীক্ষা করে বুঝতে পারেন, গুলির কারণে শিশুটির খাদ্যনালীর একটি অংশ পারফোরেশন হয়ে থাকতে পারে এবং শিশুটি বর্তমানে হাইপোভলিউমিক শকে রয়েছে। এই অবস্থা আর কিছুক্ষণ চললে শিশুটির মৃত্যু ঘটতে পারে৷ তিনি দ্রুতই শিশুটির চিকিৎসা শুরু করেন। এই ২ জন চিকিৎসকের দীর্ঘক্ষণের আপ্রান্তকর  চেষ্টা ও দক্ষতায় শিশুটির জ্ঞান ফেরে।
চিকিৎসকরা রিসাসিটেশনের মাধ্যমে শিশুটিকে বিপদমুক্ত করেন এবং ভাইটাল সাইনস সুনিশ্চিত করেন। জরুরী বিভাগের সকল সেবিকা ও কর্মচারীগণ এ সময় শিশুটিকে সেবা প্রদানে একত্র হন। ফলে শিশুটি হাইপোভোলিউমিক শক থেকে ফিরে আসে।
শিশুটির শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে যাওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরবর্তী স্তরের চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
শিশুর মা জানান, “বালু মহল নিয়ে সংঘর্ষের জের ধরে বাসার আশে পাশে ভাঙচুর ও গুলি বিনিময়ের এক পর্যায়ে আমার বাচ্চার পেটে গুলি লাগে। সদর হাসপাতালের ডাক্তাররা সঠিক সময়ে চিকিৎসা শুরু না করলে আমার বাচ্চাকে আমি ফিরে পেতাম না”
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago