গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডঃ ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি

রাজবাড়ীর  গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে কুকারিজ মার্কেটের তিনটি দোকান পুরোপুরি ভষ্মিভুত হয়েছে। এতে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থরা। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ্যরা ব্যবসায়ীরা হলেন, মো. খোকন মন্ডল, মো. হারুন অর রশিদ ও মো. লুৎফর রহমান। প্রাথমিক ভাবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ বাজারের মো. খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশে আরো দু’টি দোকানে ছড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্ট করে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে রাজবাড়ী থেকে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিয়ট আগুন নিয়ন্ত্রণে যোগদেয়। প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ভয়াবহতায় বাজারে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা তাদের দোকান থেকে দ্রুত মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। এছাড়া আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দেয়া পানিতে পাশের চাল বাজারের বিভিন্ন চালের আড়তের শত শত বস্তা চাউল ভিজে নষ্ট হয়ে গেছে বলে চাউল ব্যবসায়ীরা জানান।
ক্ষতিগ্রস্থ্য কুকারিজ ব্যবসায়ী মো. খোকন মন্ডল জানান, প্রতিদিনের মত তিনি রাত ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। বাড়িতে যাওয়ার পর তিনি তার দোকানে আগুন লেগেছে বলে জানতে পারেন। দ্রুত তিনি বাজারে এসে চোখের সামনে তার সর্বস্ব পুরে ছাই হতে দেখেন। এসময় তিনি দাবি করেন, নগদ টাকা ও মালামালসহ তাদের অন্তত ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. ছিদ্দিক মিয়া জানান, ভয়াবহ এই অগ্নিকান্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে ৩ জন কুকারিজ ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছেন।

অগ্নিকান্ডের খবর পেয়ে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাহিদুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ  থানার ওসি মো. মমিনুল ইসলাম,   প্রশাসনের কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। প্রশাসনের পক্ষথেকে সাধ্যমত ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো চেষ্টা করা হবে।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জরিপ

হানিফ খোকন : নিজস্ব মতামত আমার এই জরিপ যতটা সম্ভব প্রফেশনালি এবং নিজস্ব দৃষ্টিভঙ্গিতে করা…

3 days ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যমুনার উদ্দেশে তারেক রহমান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য সপরিবারে যমুনার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি…

4 weeks ago

বিএনপি ক্ষমতায় গেলে পাবে মাসিক দুই হাজার পাঁচশ টাকা প্রতিটি পরিবারঃ দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “নারীদের ক্ষমতায়ন ও সামাজিক…

4 weeks ago

তারেক রহমানের সঙ্গে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি, নেতৃত্বে সততা ও যোগ্যতার প্রতীক মাহমুদ হাসান খান বাবুর বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই…

1 month ago

আর কখনও যেন নির্বাচন ডাকাতি না হয় সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বিগত ৩ নির্বাচনের (২০১৪, ২০১৮ এবং ২০২৪) অনিয়মের তদন্ত রিপোর্ট প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ…

1 month ago

কুড়িগ্রামে দুদকের অভিযানে ২১ মেট্রিক টন ধান ও ৩৫ মেট্রিক টন চাল উধাওয়ের অভিযোগ

কুড়িগ্রাম জেলা খাদ্যগুদামে অভিযান চালিয়ে ধান ও চালের মজুদে বড় ধরনের গরমিল পেয়েছে দুর্নীতি দমন…

1 month ago