মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক বিশাল জনসমুদ্রে সম্পন্ন হয়েছে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা।

বুধবার বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে এই জানাজা অনুষ্ঠিত হয়।জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।

দেশের এই বরেণ্য নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস।

এছাড়াও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন বাহিনীর প্রধানগণ এবং দেশের সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিয় নেত্রীকে বিদায় জানাতে সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শোকার্ত মানুষের ঢল নামে মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের চোখেমুখেও ছিল স্বজন হারানোর গভীর বেদনা।

জানাজার আনুষ্ঠানিকতা শেষে বেগম খালেদা জিয়াকে তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার প্রয়াণে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি পালন করা হচ্ছে। এছাড়া বিএনপি তাদের প্রিয় নেত্রীর স্মরণে সাত দিনের শোক কর্মসূচি পালন করছে।

জানাজা শেষে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানের দিকে যাত্রা করে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশেই তাঁকে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

বেগম খালেদা জিয়ার দাফন উপলক্ষে পুরো সংসদ এলাকা ও জিয়া উদ্যানকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে বিজিবি, র‍্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১০ হাজারের বেশি সদস্য।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

54 minutes ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

3 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

6 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

7 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

19 hours ago