খালেদা জিয়ার আসনে মনোনয়নপত্র তুললেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটন

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আসন বগুড়া ৭ (শাজাহানপুর-গাবতলী) থেকে বিএনপির প্রার্থী হিসেবে গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোর্শেদ মিলটনের পক্ষে মনোনয়ন উত্তোলন করেছেন দলীয় নেতাকর্মীরা।

শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমানের নিকট থেকে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

বিএনপি নেতা মোরশদ মিল্টনের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন গাবতলী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক জুলফিকার নাঈম গামা, মমিনুল ইসলাম, সাগর খান, গাবতলী পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামসহ অনেকে।

গাবতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান, বিষয়টি নিশ্চিত করেন।

গাবতলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বিএনপি নেতা মোরশেদ মিল্টনের বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।

মনোনয়ন উত্তোলন বিষয়ে বিএনপি নেতা মোরশদ মিলটনসহ একাধিক নেতার সাথে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

প্রসঙ্গত, বগুড়া ৭ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলীয় মনোনয়ন পেয়েছেন। এদিকে ২০১৮ সালে বগুড়া সাত আসন থেকে বিএনপির পক্ষে মনোনয়ন পেয়েছিলেন বিএনপি নেতা মোর্শেদ মিল্টন। তার মনোনয়ন পত্রটি তৎকালীন নির্বাচন কমিশন বাতিল করলে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাগ প্রতীকে রেজাউল করিম বাবলুকে বিএনপির সমর্থন দেয়া হয়।

স্টাফ রিপোর্টার

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

28 minutes ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

39 minutes ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

4 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

5 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

17 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago