তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সে দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল ‘চীনা কমিউনিস্ট পার্টি’ (সিপিসি)।

বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সাম্প্রতিক বেইজিং সফরকালে এই আমন্ত্রণ জানানো হয়।

দলীয় সূত্রে জানা গেছে, গত জুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফর করেন। সফরের প্রথম দিনেই বেইজিংয়ের ঐতিহাসিক ‘পিপলস গ্রেট হলে’ সিপিসি নেতাদের সঙ্গে বিএনপির দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের শুরুতেই সিপিসি পলিটব্যুরো সদস্য এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান লি হংঝং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চীন সফরের এই আনুষ্ঠানিক প্রস্তাব দেন।

বৈঠকে চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও উপস্থিত ছিলেন।

আলোচনায় সিপিসি নেতারা আশা প্রকাশ করেন যে, তারেক রহমানের এই সম্ভাব্য সফর দুই দেশের রাজনৈতিক সম্পর্ক ও কৌশলগত সহযোগিতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিএনপি মহাসচিবও আঞ্চলিক রাজনীতিতে চীনের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানকে এই আমন্ত্রণ জানানোর বিষয়টি ভূ-রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি ইঙ্গিত দেয় যে, চীন বাংলাদেশের ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে বিএনপির অবস্থানকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, চীন সাধারণত বিভিন্ন দেশের সব প্রধান রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে, যাতে রাজনৈতিক পটপরিবর্তনেও তাদের জাতীয় ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষিত থাকে।

স্টাফ রিপোর্টার

Recent Posts

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

3 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

7 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

8 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

20 hours ago