রাজবাড়ী হরিজন পল্লীতে জেলা প্রশাসক সুলতানা আকতারের কম্বল বিতরণ

সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার সরেজমিনে হরিজন পল্লী পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে তিনি শীতের তীব্রতা থেকে সুরক্ষা দিতে হরিজন সম্প্রদায়ের ১৫০ জনের মাঝে কম্বল বিতরণ করেন।
কম্বল পেয়ে হরিজন পল্লীর বাসিন্দারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, রাতের এই সহযোগিতা তাদের শীতের কষ্ট অনেকটাই লাঘব করবে।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ‘প্রতিটি কম্বল শুধু উপহার নয় বরং মর্যাদা, স্বীকৃতি ও প্রশাসনের আন্তরিক সহমর্মিতার প্রতীক। এটি প্রান্তিক মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অন্তর্ভুক্তিমূলক প্রশাসনের এক অনন্য উদাহরণ।
তিনি আরও জানান, শীতার্ত মানুষের কষ্ট লাঘবে জেলা প্রশাসনের উদ্যোগ অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আরও জোরদার করা হবে।
কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল-হাসান, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায়সহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৬ ডিআইজি

সংবাদ প্রতিদিন ডেস্ক: সরকারি চাকরিতে বাধ্যতামূলক অবসরের আওতায় বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে…

20 minutes ago

শাপলা চত্বর হত্যাকাণ্ড:ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

সংবাদ প্রতিদিন ডেস্ক: ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের…

38 minutes ago

৩ হাজার পিস ইয়াবা সহ এনসিপির আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…

2 hours ago

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

4 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

4 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

8 hours ago