রাজবাড়ী পাংশায় প্রবাসী মাসুদের ৩০-৩৫ লক্ষ টাকার পাটখড়ি পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা

রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের তত্তিপুর গ্রামের রফিক মিয়ার ছেলে মাসুদ প্রবাস থেকে ফিরে শুরু করেছিলেন পাটখড়ির ব্যবসা। কয়েক কোটি টাকার তার এই পাটখড়ির ব্যবসা।
বিভিন্ন গ্রাম থেকে পাটখড়ি ক্রয় করে ব্যাবসার জন্য বিভিন্ন ফ্যাকটারী মিলে ও চুয়াডাংঙ্গা, মেহেরপুরসহ বিভিন্ন পানের বরজে তিনি পাটখড়ি সাপ্লাই দিয়ে আসছিলেন।
বুধবার বিকালে রাজবাড়ী -কুষ্টিয়া মহাসড়কের পাশে আশরাফুল ইসলাম মিয়ার জুটমিল প্রজেক্ট এলাকায় ব্যবসার জন্য রাখা পাটখড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ায় মাসুদ শেখের প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
পাংশা ও কালুখালির ২ টি ফায়ারসার্ভিসের টিম ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
স্থানীয় বাসিন্দারা বলেন, মাসুদ শেখ নিরিবিলি প্রাকৃতিক মানুষ বিদেশ থেকে ফিরে গচ্ছিত টাকা ও জমি বিক্রি করে তিনি ব্যবসা শুরু করেছিলেন, তিনি কোন সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন না। সারাদিন এই ব্যবসা নিয়ে থাকতেন।
ক্ষতিগ্রস্ত মাসুদ বলেন, ৩২ হাজার পাটখড়ি ও ১৬ হাজার বাছাইকৃত পাটখড়ি পুড়িয়ে দিয়েছে যার আনুমানিক মূল্য ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা।
এ ঘটনায় মাসুদ শেখ বৃহস্পতিবার বাদী হয়ে পাংশা মডেল থানায় রকি নামের একজনের নাম উল্লেখ করে ২/৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছে।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ শেখ মূঈল বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উজ্জ্বল চক্রবর্তী, রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago