বরিশালে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর  সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।
গ্রেপ্তারকৃত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদার বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাশাইল গ্রামের মৃত মোসলেম শিকদারের ছেলে।
সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে ১০ ডিসেম্বর দিবাগত রাতে বরিশাল র‌্যাব-৮ এর সদস্যরা র‌্যাব-২ সিপিসি-১ এর সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার মোহাম্মদপুর থানার পুলপাড় জাফরাবাদ এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিরাজ শিকদারকে গ্রেপ্তার করেছেন।
সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতকে মিরাজ শিকদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago