রাজবাড়ীতে যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে গুলি–অস্ত্রসহ গ্রেপ্তার ৪

রাজবাড়ী শহরের ধুনচি এলাকায় যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি, দেশীয় অস্ত্র ও মাদকসামগ্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন
মোঃ রমজান মিয়া (৩০), মৃত জুলমত ফকিরের ছেলে;
মোঃ লিয়ন (২৬), শহিদুলের ছেলে;
মোঃ শিহাব (২৫), নাজমুল হাসানের ছেলে;
এবং মোঃ মেহেদী নূর হাবিব (২৫), আহমদ আলীর ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর সেনা ক্যাম্পের একটি দল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকের নেতৃত্বে একটি যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে মোঃ রমজান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়।
পিস্তলের ২টি তাজা অ্যামুনেশন,
১টি খালি মদের বোতল,
২টি দেশীয় ধারালো চাকু,
১টি হাতুড়ি।
পরে ঘটনাস্থল থেকেই চারজনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল মোল্লা বলেন, “যৌথ বাহিনীর টাস্কফোর্স অভিযানে দেশীয় অস্ত্র ও অ্যামুনেশনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, অপরাধে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী প্রতিনিধি

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago