সিরাজগঞ্জে বাড়ছে শীত জমে উঠছে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা

সিরাজগঞ্জে যত বাড়ছে শীতের আমেজ, ততই জমে উঠছে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা। শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লেপ-তোষকের চাহিদা। এসব তৈরিতে ব্যবহার হওয়া তুলার দামও বেড়েছে।
শিমুল তুলা সবচেয়ে দামী কেজি প্রতি ৩০০-৫০০ টাকা পর্যন্ত। আর কাপাস ও গার্মেন্টসের তুলা ১০০ থেকে ২৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তুলার দামের ওপরই নির্ভর করছে লেপ-তোষকের দাম। বর্তমানে একটি লেপের দাম ১৫০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত।
লেপ-তোষক ব্যবসায়ীরা জানান, সারা বছর বালিশ ও তোষকের বিক্রি চললেও লেপের চাহিদা থাকে মূলত শীতে। তাই শীতের মৌসুম ঘিরে এখনই ব্যস্ত সময় পার করছেন কারিগররা।
একজন কারিগর প্রতিদিন ৩থেকে ৫টি পর্যন্ত লেপ তৈরি করতে পারেন। এ মৌসুমে বাড়তি চাহিদার কারণে তাদের কমিশনও অন্যান্য সময়ের তুলনায় কয়েকগুণ বেড়ে যায়।
সলঙ্গা বাজারে কাপড় পট্টি এলাকায় সারিবদ্ধভাবে গড়ে উঠেছে লেপ-তোষকের দোকান। প্রতিটি দোকানে স্তুপ করে রাখা হয়েছে তুলা। ক্রেতারা তুলা বাছাই করে নিজের পছন্দমতো লেপ-তোষক বানিয়ে নিচ্ছেন। কেউ আবার পুরোনো লেপ ধোলাই করে নতুন ভাবে সাজিয়ে নিচ্ছেন।
কাপড়পট্টি এলাকার লেপ-তোষক ব্যবসায়ী কিরন সরকার বলেন, আমাদের ব্যবসা মূলত ডিসেম্বর মাসেই জমে ওঠে। তবে এবার এখনো তেমন শীত পড়েনি, তাই চাহিদা খুব একটা বাড়েনি। আশা করছি, দু একদিনের মধ্যে ঠান্ডা বাড়লেই বিক্রি অনেক বেড়ে যাবে।
আরেক ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, শীতে আমাদের দোকানে তুলার সরবরাহ রাখতে হয় বেশি। ক্রেতারা নিজেদের মতো তুলা বেছে নিচ্ছেন। আমাদের কারিগররা রাত পর্যন্ত কাজ করছেন। একেকটি লেপ ১২০০ থেকে ৫০০০ টাকায় বিক্রি হচ্ছে।
লেপ তৈরির কারিগর রফিকুল ইসলাম বলেন, এখন ব্যস্ততা বেশ বেড়েছে। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টার মধ্যেই একটি লেপ তৈরি করা যায়। প্রতিদিন ৫ থেকে ৭টি লেপ প্রস্তুত করছি। মজুরিও ভালো পাচ্ছি সংসারও ভালোমতো চলছে।
কারিগর রহমত আলী জানান, আমরা সারাবছর শীতকালীন এই সময়টার অপেক্ষায় থাকি। আগামী কয়েক দিনের মধ্যেই চাহিদা আরও বাড়বে বলে আশা করছি। এতে আমাদের আয়ও বাড়বে।
লেপ ক্রেতা আব্দুর রাজ্জাক মাস্টার বলেন, শিমুল তুলা দিয়ে একটি লেপ বানাতে তিন হাজার টাকা খরচ হয়েছে। তুলা ভালো পেয়েছি। দাঁড়িয়ে থেকেই লেপ বানিয়ে বাসায় নিচ্ছি। শীত বাড়ার আগেই প্রস্তুতি নিচ্ছি।
সলঙ্গা রিপোর্টাস ইউনিটির সভাপতি সাহেদ আলী বলেন, উত্তরাঞ্চলে শীত একটু বেশি হওয়ায় মোটা কাপড়ের পাশাপাশি লেপ-তোষক অপরিহার্য। সারা বছর লেপ প্রয়োজন না হলেও শীতে এর চাহিদা হঠাৎ বেড়ে যায়। অনেকে সামর্থ্য অনুযায়ী লেপ তৈরি করেন, আর অসহায় মানুষের জন্য সরকারি ভাবেও কম্বল বিতরণ করা হয়। ভালো ঘুমের জন্য লেপ-তোষকের বিকল্প নেই।
মোঃ কামরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

Recent Posts

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

3 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

4 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

16 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

18 hours ago

বানারীপাড়ায় কালবৈশাখীর ছোবলে গৃহবধূর প্রাণহানি, সংকটাপন্ন শিশুপুত্র

রাহাদ সুমন,বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সোনাহার-সাকরাল গ্রামে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙে…

18 hours ago

৭ দিনের সফরে জাপান গেলেন জামায়াত আমির

সংবাদ প্রতিদিন ডেস্ক: সাত দিনের সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করছেন জাতীয় সংসদের বিরোধী দলীয়…

19 hours ago