জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তের জন্য রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে মরদেহ উত্তোলন শুরু করেছে সিআইডি।রোববার সকাল থেকে মরদেহ উত্তোলনের কাজ শুরু হয়। মরদেহগুলো উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর পুনরায় দাফন করা হবে।
সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ জানান, আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে বুদ্ধিজীবী কবরস্থানে মরদেহ তোলা হচ্ছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন এ কাজে সিআইডিকে সহযোগিতা করছে।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত শনাক্তকরণের জন্য ১০ জন আবেদন করেছেন। আনুমানিক ১১৪ জন মরদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা কাজের সময় নিশ্চিত হবে।
গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত অজ্ঞাত পরিচয়ের ১১৪ জন শহীদকে মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়েছিল। আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের মাধ্যমে আইনগতভাবে পরিচয় নিশ্চিত করা হবে এবং পরবর্তীতে মরদেহ পরিবারদের হস্তান্তর করা হবে।
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মো.…
সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…
চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…