আওয়ামী লীগ দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের কারণে দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।রোববার কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, তবে পথে নানা বাধা রয়েছে। একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সক্ষম।

ফখরুল বলেন, আমরা ধর্মভীরু মানুষ হলেও ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার হুমকির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

তরুণ সমাজের মানসিকতার পরিবর্তনের কথাও উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে এবং পুরানো রাষ্ট্র কাঠামো আর কার্যকর নয়। তিনি বিএনপিকে নতুন চিন্তার আলোকে গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব খালেদা জিয়ার চিকিৎসা বিষয়েও জানিয়েছেন, তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং তারেক রহমান নিজে তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তার চিকিৎসা নিশ্চিত করছেন।

এ আর জসিম

Recent Posts

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

সংবাদ প্রতিদিন ডেস্ক: ১১ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)…

2 hours ago

নিখোঁজের তিন দিন পর ধান ক্ষেতে মিললো শিশুর লাশ, হত্যার অভিযোগ পরিবারের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিখোঁজের তিন দিন পর ফাতেমা আক্তার পলি নামে এক শিশুর মরদেহ…

2 hours ago

আলমডাঙ্গায় ডিএনসি’র ঝটিকা অভিযান: লুঙ্গির কোঁচড় থেকে বের হলো ৪৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক লুকানোর এক অভিনব কৌশল অবলম্বন করেও শেষ রক্ষা হয়নি মো.…

5 hours ago

সিলেটে শ্রমিক তোপে বিতাড়িত সেই ডিডি সানাউল: চট্টগ্রামে গড়েছেন দুর্নীতির অপ্রতিরোধ্য ‘রাজত্ব’

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকায় অবস্থিত বিআরটিএ (মেট্রো-২ সার্কেল) কার্যালয়টি এখন…

6 hours ago

ঝিনাইদহে বাসে র‍্যাবের বড় অভিযান: পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল সাড়ে ৭ কোটি টাকার ‘আইস’

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায়…

18 hours ago

৮০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা, সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

সংবাদ প্রতিদিন ডেস্ক: রাতে দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বর্ষণের পাশাপাশি ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়…

20 hours ago